✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯%

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৩, | ১৯:৪২:৪২ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ শতাংশ ভোট পড়েছে বলে তথ্য দিয়েছেন নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণার কার্যক্রম শেষের পর ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু করে ইসি। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৯৭টি আসনের ফল জানানোর পর ফলাফল ঘোষণার কার্যক্রম সমাপ্ত করা হয়। চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আইনি জটিলতার কারণে আপাতত ঘোষণা করা হচ্ছে না বলে জানানো হয়। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল।

ফলাফল ঘোষণার কার্যক্রম শেষ করে উঠে যাওয়ার সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ ভোটের হারের বিষয়ে কোনো তথ্য দেননি।

এরপর সাংবাদিকেরা জানতে চাইলে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৪৪।’

গতকাল ভোট গ্রহণ চলার সময় বেলা ২টা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর গতকাল এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ছিল ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ছিল ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, হিজড়া পরিচয়ে ভোটার হন ১ হাজার ২৩২ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..